প্রবাসী বাংলাদেশীদের বিশেষ গৃহ ঋণ সুবিধা দিতে আমেরিকান কোম্পানি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এনআরবিসি ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম এবং ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের এমডি আজাদুল হক। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি হারুনুর রশীদ, এসইভিপি কাজী সাফায়েত কবীর ও ফ্রেমওয়ার্ক ফাইন্যান্সের ম্যানেজার আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রবাসীদের বিশেষ গৃহ ঋণ সুবিধা দেবে এনআরবিসি ব্যাংক
প্রবাসী বাংলাদেশীদের বিশেষ গৃহ ঋণ সুবিধা দিতে আমেরিকান কোম্পানি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স এলএলসির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এনআরবিসি ব্যাংক।










