আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশের (এআইইউবি) একটি প্রতিনিধি দল সম্প্রতি জার্মানির হোচশুলে ডার্মস্ট্যাড ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেস ক্যাম্পাস পরিদর্শন করেছে। যার নেতৃত্ব দেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন। প্রতিনিধি দলটি বিশ্ববিদ্যালয়ের স্টাডিজ, টিচিং এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. ম্যাথিয়াস ভিয়েথ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হোচশুলে ডার্মস্ট্যাড ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফ্যাকাল্টির ভাইস ডিন অধ্যাপক ড. ক্রাউস এবং মাস্টার্স প্রোগ্রামের প্রধান অধ্যাপক ড. পিটার ফ্রম উপস্থিত ছিলেন।