বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সহযোগী প্রতিষ্ঠান সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্টের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। গতকাল সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজমের কাছে এ অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (মার্কেটিং) ডা. আরেফিন আহমেদ ও এহসান আজিজ, নির্বাহী পরিচালক (সাপ্লাই চেইন) মাহবুবুল করীম, এজিএম (এইচআর) জাকির খান এবং সিনিয়র ম্যানেজার (এইচআর-অ্যাডমিন) জিয়া মাহমুদ খান উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ইনসেপ্টায় কর্মরতদের একদিনের বেতন প্রদান
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সহযোগী প্রতিষ্ঠান সুইস বায়োহাইজেনিক ইকুইপমেন্টের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে।










