স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইনের শীর্ষ পাঁচটি পুরস্কারের মধ্যে চারটি জিতে নিয়েছেন ঢাকা ব্যাংকের ভিসা কার্ডধারীরা। এর মধ্যে রয়েছে প্রথম মেগা পুরস্কার ১০ লাখ টাকা মূল্যের ইউরো ট্যুর। সম্প্রতি ঢাকা ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি একেএম শাহনেওয়াজ ও ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় ব্যাংকের ডিএমডি এবং সিইএমও মো. মোস্তাক আহমেদ, এসইভিপি মোকাররম হোসেন চৌধুরী, ইভিপি ও সিএফও সাহাবুব আলম খান, রিটেইল বিজনেস ডিভিশনের ইভিপি ও হেড এইচএম মোস্তাফিজুর রহমান, ভিসা বাংলাদেশের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট আশীষ চক্রবর্তীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।