প্রাইম ব্যাংক পিএলসি ও মিউরা বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে ডিএমডি মো. নাজিম এ চৌধুরী এবং মিউরা বাংলাদেশের এমডি ইউজি কিডো নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, হেড অব পে-রোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ, মিউরা বাংলাদেশের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ রিজওয়ানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।