দেশের আইসক্রিম ব্র্যান্ড সেভয় বাজারে এনেছে নতুন একটি পণ্য—‘সেভয় ডিস্কোন আইসক্রিম’। এটি সাধারণ কোন আইসক্রিম নয়, বরং স্বাদ, টেক্সচার ও পরিবেশনায় সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন এ আইসক্রিমে উপরভাগে রয়েছে রিচ ডার্ক চকলেট ডিস্ক, ক্রাঞ্চি হানিকম্ব, প্রিমিয়াম কফি আইসক্রিম ও ভেতরে রয়েছে গলানো হট চকলেট ফাজ। সবকিছু পরিবেশন করা হয়েছে মচমচে চকলেট ওয়েফার কোনে। প্রতিটি স্তরে রয়েছে আলাদা স্বাদ ও টেক্সচারের অনুভব।
সেভয়ের মুখপাত্র জানিয়েছেন, তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে বাজারে এ নতুন পণ্য আনা হয়েছে। এতে স্বাদের পাশাপাশি ব্যতিক্রম কিছু রয়েছে। ‘সেভয় ডিস্কোন আইসক্রিম’ এবার সেই চাহিদা পূরণ করবে বলে আশা করছি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই দেশের সব জায়গায় পাওয়া যাবে ‘সেভয় ডিস্কোন আইসক্রিম’।
—বিজ্ঞপ্তি










