সরকার তিন বছরের জন্য সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদ্য পদত্যাগী চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীকে। গতকাল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। একই দিনে সাধারণ বীমা করপোরেশনে পরিচালনা পর্ষদের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে দুলাল কৃষ্ণ সাহার পদত্যাগপত্র গ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়। তিনি ৯ সেপ্টেম্বর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র দাখিল করেন। সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে ২০২২ সালের ১৫ জুন আইডিআরএ চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছিল সরকার। —বিজ্ঞপ্তি
সাধারণ বীমা করপোরেশন
চেয়ারম্যান পদে নিয়োগ পেলেন মোহাম্মদ জয়নুল বারী
সরকার তিন বছরের জন্য সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদ্য পদত্যাগী চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীকে।










