বিএসইসির নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান মাস উপলক্ষে ডিএসইর লেনদেন সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এবং পোষ্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৩০ থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত।
সোমবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি থেকে পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ডিএসইর অফিস সকাল ৯ টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত
খোলা থাকবে।










