আকিজ ইনসাফ গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান, আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড, কক্সবাজারের সি-প্যালেস হোটেলের বলরুমে তাদের বার্ষিক সেলস কনফারেন্স করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সানশাইন ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি, তেল, চাল, ডালসহ অন্যান্য ভোগ্যপণ্য বিক্রয় সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন।
সম্মেলনটির মূল উদ্দেশ্য ছিল গত বছরের বিক্রয় পর্যালোচনা করা, ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্য নির্ধারণ করা, ব্যবসায়িক পরিধি বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন করা ও কোম্পানির নীতিমালার ওপর আলোকপাত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শেখ জামিল উদ্দিন ও আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর অনুপ কুমার সাহা।
কনফারেন্সে শেখ জামিল উদ্দিন উপস্থিত বিক্রয়কর্মীদের উদ্দেশ্যে একটি উদ্দীপনামূলক ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি কোম্পানির সাফল্য অর্জনে বিক্রয় দলের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও তিনি ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে তাদেরকে উৎসাহিত করেন।
এ সময় অনুপ কুমার সাহা কোম্পানির বিক্রয় পারফরম্যান্সের বিস্তারিত বিশ্লেষণ, চলতি বছরের জন্য নির্ধারিত ভবিষ্যৎ লক্ষ্য, ব্যবসায়িক পরিসর বিস্তারের পরিকল্পনা ও প্রাসঙ্গিক নীতিমালা নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড ২০১৬ সাল থেকে নারায়ণগঞ্জে অবস্থিত তাদের অত্যাধুনিক ১২০০ মেট্রিক টন দৈনিক উৎপাদন ক্ষমতার ফ্যাক্টরির মাধ্যমে আটা, ময়দা ও সুজি উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই কোম্পানিটি ক্রেতা সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সফলভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।
—বিজ্ঞপ্তি










