বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও বিদেশী বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যে গ্লোবাল কনফেডারেশন অব বেল্ট অ্যান্ড রোড ইকোনমিক কো-অপারেশনের (ওবোর) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে। নয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ওবোর বাংলাদেশের চেয়ারপারসন ড. শরিফাহ সাবরিনা। এছাড়া রয়েছেন সিঙ্গাপুরের ক্রিস চান এবং চীনা কনফেডারেশনের সেক্রেটারি জেনারেল জু ফেং। তারা বাংলাদেশে বিদ্যুৎ খাত ও স্মার্ট উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে, যেখানে টেকসই উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে। পাশাপাশি বাংলাদেশকে সবুজ ও সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে ওবোর ইকোনমিক কো-অপারেশন সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
বাংলাদেশের টেকসই উন্নয়নে আগ্রহী ওবোর
বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও বিদেশী বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির লক্ষ্যে গ্লোবাল কনফেডারেশন অব বেল্ট অ্যান্ড রোড ইকোনমিক কো-অপারেশনের (ওবোর) উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে।










