পূবালী ব্যাংক পিএলসিতে নতুন নিয়োগপ্রাপ্ত ১৫০ জন কর্মকর্তার জন্য পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে ব্যাংকের মানবসম্পদ বিভাগ। সম্প্রতি প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর, মো. শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ও জিএম ইসমত আরা হক।