‘জীবন হোক সুরক্ষিত’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করছে দেশে সনির (জাপান) অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বা সনি-স্মার্ট। সম্প্রতি রাজধানীর উত্তরা শোরুমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ কর্মসূচি সম্পর্কে সনি-স্মার্টের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক ও হেড অব সেলস সারোয়ার জাহান চৌধুরী জানান, জেনুইন ফাইভ বা জি৫ নীতির মাধ্যমে বাজার সম্প্রসারণ করছে সনি-স্মার্ট। এ পলিসির অন্যতম অনুষঙ্গ জেনুইন কেয়ার। যার অংশ হিসেবে হেলথ কার্ডের মাধ্যমে গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।-বিজ্ঞপ্তি