আকিজ বশির গ্লাসের প্রথম বিজনেস কনফারেন্স ‘টুগেদার উই উইন’ সম্প্রতি কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০০ এরও বেশি ডিলার ও কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।

কনফারেন্সের উদ্দেশ্য ছিল আকিজ বশির গ্লাসের সবাইকে একত্রিত করে একসঙ্গে কাজ করার মনোভাব তৈরি করা এবং গ্লাস শিল্পে নতুন উদ্ভাবন ও প্রযুক্তি নিয়ে আসা।

কনফারেন্সে গ্লাস শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় ব্যবসা বাড়ানোর জন্য বিভিন্ন কৌশল শেখানো হয়েছে। ভালো একজন নেতা কেমন হবে সে সম্পর্কেও আলোচনা করা হয়েছে।

কনফারেন্সে আকিজ বশির গ্রুপের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক তসলিম মো. খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম এবং আকিজ বশির গ্লাসের বিক্রয় ও বিপণন বিভাগের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক আবদুহু সূফীসহ দেশের বিভিন্ন প্রান্তের ৫০০ এরও বেশি ডিলার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি