স্মরণকালের ভয়াবহ বন্যায় ফেনী ও কুমিল্লাসহ কয়েকটি জেলায় মানুষের পাশে দাঁড়িয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। গতকাল কোম্পানির পক্ষ থেকে কুমিল্লার নাঙ্গলকোট ও চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে বন্যার্তদের মাঝে শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রধান কার্যালয়ের একটি বিশেষ স্বেচ্ছাসেবক দল এ কার্যক্রম পরিচালনা করে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফেনীসহ ক্ষতিগ্রস্ত জেলাগুলোয় ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।