বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সাউথইস্ট ইউনিভার্সিটির চার শিক্ষার্থীসহ সব শহীদের স্মরণে সম্প্রতি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, শহীদ পরিবারের সদস্য ও শহীদদের সহপাঠীরা। সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন দোয়া মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।