দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল ৭৪ দশমিক ৮১ শতাংশ সিকিউরিটিজের দর কমেছে। পাশাপাশি এদিন এক্সচেঞ্জটির সূচক ও লেনদেন নিম্নমুখী ছিল। অন্যদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) সূচক ও লেনদেন নিম্নমুখী ছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৩ পয়েন্টে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫০৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএসই-৩০ গতকাল ৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৩৭ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৪২ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস দিন শেষে ৫ পয়েন্ট কমে ১ হাজার ২০৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২০৮ পয়েন্ট। 

ডিএসইতে গতকাল ৬২২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৬৬৪ কোটি ২৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৬ দশমিক ৩ শতাংশ। ডিএসইতে গতকাল মোট ৩৯৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৭০টির, কমেছে ২৯৭ কোম্পানির আর অপরিবর্তিত ছিল ৩০টি সিকিউরিটিজের বাজারদর। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বীকন ফার্মাসিউটিক্যালস, বেস্ট হোল্ডিংস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট লেনদেনের ১৮ দশমিক ২ শতাংশ নিয়ে শীর্ষ ছিল ওষুধ ও রসায়ন খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ২ শতাংশ লেনদেন ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাতের দখলে। আর ১১ দশমিক ৪ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। এছাড়া বস্ত্র খাত ৭ দশমিক ৭ ও ব্যাংক খাতের দখলে ছিল ৬ দশমিক ২ শতাংশ।

এদিন ইতিবাচক রিটার্নে শীর্ষ ছিল পাট, সিমেন্ট ও টেলিকম খাত। এ তিন খাতে রিটার্ন এসেছে যথাক্রমে ৪ দশমিক ৭, দশমিক ৮ ও দশমিক ৮ শতাংশ। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষ ছিল ভ্রমণ, সিরামিক ও সেবা খাত। এসব খাতে নেতিবাচক রিটার্ন এসেছে যথাক্রমে ২ দশমিক ৭, ২ দশমিক ৩ ও ১ দশমিক ৭ শতাংশ। 

অন্যদিকে সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৫৯ পয়েন্ট কমে ৯ হাজার ৪২৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ হাজার ৪৮৫ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৯৭ পয়েন্ট কমে ১৫ হাজার ৬৬১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৫ হাজার ৭৫৮ পয়েন্টে।

এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৬৫টির আর অপরিবর্তিত ছিল ১৭টির বাজারদর। গতকাল সিএসইতে ৮ কোটি ৩৭ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯ কোটি ২ লাখ টাকা।