ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ও ওমনিকেয়ার ডায়াগনস্টিকস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারির মাধ্যমে ইউসিবির সব ধরনের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা বিশেষ ছাড়ে উন্নতমানের ডায়াগনস্টিক সেবা গ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার (১৮ জুন) ঢাকায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ইউসিবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিকুর রহমান। ওমনিকেয়ার ডায়াগনস্টিকস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফিদা হোসেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, ওমনিকেয়ারের চেয়ারম্যান মো. আলতাফ হোসেন ও জেনারেল ম্যানেজার ডা. মো. ইমতিয়াজ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—বিজ্ঞপ্তি