পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের গত সপ্তাহে শেয়ারদর বেড়েছে ২০ দশমিক ২৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির সমাপনী শেয়ারদর দাঁড়িয়েছে ৫২ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহ শেষে যা ছিল ৪৪ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪২ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৯ পয়সা।
সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৮ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৩ পয়সা।
সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৩৪ পয়সা। ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৪ টাকা ৫৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ১২ টাকা ৬৯ পয়সায়।
এর আগে সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য শেয়াহোল্ডারদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সালভো কেমিক্যাল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ পয়সা।










