তরুণদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) শনিবার (৭ ডিসেম্বর) একটি জাতীয় ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করছে। দক্ষিণ পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজনটি অনুষ্ঠিত হবে।
এসইউবির উদ্যোগে ও এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই ক্যারিয়ার ফেয়ারে দেশের সরকারি, বেসরকারি, বহুজাতিক এবং আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করবে। এর মধ্যে আরএফএল, ইফাদ, পারটেক্স, রূপায়ন, ল্যাবএইড, আনোয়ার গ্রুপসহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
এই ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ করে দেবে। অংশগ্রহণকারীরা সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ, ক্যারিয়ার পরামর্শ, পেশাদারিত্ব উন্নয়ন এবং কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এতে যুব ক্ষমতায়ন কার্যক্রমও অন্তর্ভুক্ত রয়েছে।
দিনব্যাপী এই আয়োজন দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফেয়ারে অংশগ্রহণকারীরা তাদের পেশাদার নেটওয়ার্ক তৈরির সুযোগ পাবেন।
ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণের জন্য আগ্রহী শিক্ষার্থীরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য এই লিংকে প্রবেশ করুন: https://forms.gle/gAWds7TQMx4duShW9 —বিজ্ঞপ্তি










