আজ ২৩ আগস্ট। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৩০৫ : স্কটিশ দেশপ্রেমিক উইলিয়াম ওয়ালেসকে রাজদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়।
১৫০০ : গভর্নর ফ্রান্সিসকো দে বোবাদিলা ক্রিস্টোফার কলম্বাসকে গ্রেফতার করে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় স্পেনে পাঠান।
১৮৩৯ : ব্রিটিশরা চীন থেকে হংকং দখল করে।
১৯১৪ : জাপান জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৪২ : জার্মান বাহিনীর ৬০০ যুদ্ধবিমান স্তালিনগ্রাদে ভয়াবহ বোমা বর্ষণ করে। এতে প্রায় ৪০ হাজার মানুষ নিহত হয়।
১৯৬৬ : নাসার লুনার অরবিটার-১ প্রথমবারের মতো চাঁদ থেকে পৃথিবীর ছবি তোলে।
১৯৭৬ : ভয়াবহ ভূমিকম্পে চীনে হাজারো মানুষের মৃত্যু হয়।
১৯৯০ : ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন পশ্চিমা জিম্মিদের সঙ্গে টেলিভিশনে হাজির হয়ে ক্ষোভ সৃষ্টি করেন। একই দিনে আর্মেনিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
জন্ম
১৭৬৯ : জর্জ কুভিয়ে, ফরাসি প্রাণীবিদ।
১৯১২ : জিন কেলি, মার্কিন অভিনেতা, নৃত্যশিল্পী ও পরিচালক।
১৯২৬ : ক্লিফোর্ড গিয়ার্টজ, মার্কিন নৃতত্ত্ববিদ।
১৯৫১ : কুইন নূর, জর্ডানের রানি।
১৯৭৮ : কোবি ব্রায়ান্ট, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
মৃত্যু
১৯২৬ : রুডলফ ভ্যালেনটিনো, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেতা।










