আজ ২০ মে, ২০২৫। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

  • ১২৯৩: জাপানের কামাকুরায় এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়।
  • ১৩০৩: প্যারিস চুক্তির মাধ্যমে ইংরেজদের কাছে গাসকনি অঞ্চল ফিরিয়ে দেয়া হয়। পরে ইংরেজ যুবরাজ এডওয়ার্ডের সঙ্গে ফরাসি রাজকুমারী ইসাবেলার বিয়ে নির্ধারিত হয়।
  • ১৪৯৮: পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে প্রথমবারের মতো ভারতে পৌঁছান।
  • ১৬০৯: উইলিয়াম শেক্সপিয়ারের সনেটগুলো প্রথম লন্ডনে প্রকাশিত হয়।
  • ১৮৬২: মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ‘হোমস্টেড আইন’ স্বাক্ষর করেন, যা অধিবাসীদের বিনামূল্যে জমি পাওয়ার অধিকার দেয়।
  • ১৮৭৩: লেভি স্ট্রস ও জ্যাকব ডেভিস প্রথম নীল ডেনিম জিন্সের পেটেন্ট লাভ করেন।
  • ১৮৯৫: নিউইয়র্কে প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র প্রদর্শিত হয়।
  • ১৯২৭: চার্লস লিন্ডবার্গ নিউইয়র্ক থেকে প্যারিসের উদ্দেশ্যে একক ও নিরবচ্ছিন্ন বিমান যাত্রা শুরু করেন। একই দিনে জেদ্দা চুক্তির মাধ্যমে সৌদি আরব ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে।
  • ১৯৩২: অ্যামেলিয়া ইয়ারহার্ট আটলান্টিক মহাসাগর এককভাবে ও নিরবচ্ছিন্নভাবে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে নিউফাউন্ডল্যান্ড থেকে যাত্রা করেন।
  • ১৯৪১: জার্মান বাহিনী ক্রিট দ্বীপে আকাশপথে আক্রমণ শুরু করে।
  • ১৯৮৩: দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের একটি গাড়িবোমা বিস্ফোরণে ১৭ জন নিহত ও ১৯৭ জন আহত হয়।

জন্ম

  • ১৮০৬: জন স্টুয়ার্ট মিল, ব্রিটিশ দার্শনিক ও অর্থনীতিবিদ।
  • ১৯০৮: জেমস স্টুয়ার্ট, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।
  • ১৯১৫: মোশে দায়ান, ইসরায়েলি রাজনীতিক।
  • ১৯৩৫: হোসে মুজিকা, উরুগুয়ের প্রেসিডেন্ট।
  • ১৯৪৬: শ্যার, মার্কিন অভিনেত্রী ও গায়িকা।

মৃত্যু

  • ১৪৭১: হেনরি ষষ্ঠ, ইংল্যান্ডের রাজা।
  • ১৫৪২: হার্নান্দো দে সটো, স্পেনীয় অভিযাত্রী।
  • ১৯২৯: আর্থার প্রিমরোজ (আর্ল অব রোজবেরি), যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।
  • ১৯৮৯: গিলদা রাডনার, মার্কিন কমেডিয়ান।
  • ১৯৯১: রাজীব গান্ধী, ভারতের সাবেক প্রধানমন্ত্রী।
  • ১৯৯৬: জন পার্টউই, ব্রিটিশ অভিনেতা।