আজ ২২ মে। ইতিহাসের এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্ম নিয়েছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, বিদায়ও নিয়েছেন অনেকে। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

  • ৩৩৪: গ্রানিকাসের যুদ্ধে আলেকজান্ডার দ্য গ্রেট পারস্যের তৃতীয় দারিয়ুসকে পরাজিত করেন।
  • ৩৩৭: রোমান সম্রাট কনস্টানটাইন মৃত্যুশয্যায় খ্রিস্টধর্ম গ্রহণ করেন। তিনিই প্রথম রোমান সম্রাট যিনি খ্রিস্টান হিসেবে দীক্ষিত হয়েছিলেন।
  • ১২০০: ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে ‘লে গুলে’ চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৪৫৫: ইংল্যান্ডের গোলাপ যুদ্ধের প্রথম যুদ্ধ সংঘটিত হয়। এতে ইয়র্কের রিচার্ড সেন্ট অ্যালব্যান্স দখল করেন এবং রাজা হেনরিকে বন্দি করেন।
  • ১৫৭০: আ্যান্টওয়ার্পে বিশ্বের প্রথম মানচিত্রভিত্তিক অ্যাটলাস ‘থিয়েট্রাম অর্বিস টেরারাম’ প্রকাশিত হয়।
  • ১৮৪৯: আব্রাহাম লিংকন একটি জলযান উত্তোলনযন্ত্রের পেটেন্ট লাভ করেন। এটি নদী বা পানিপথের যে কোনো বাধা পার হতে সহায়তা করে।
  • ১৯০৬: রাইট ব্রাদার্স তাদের উড়ন্ত যন্ত্রের জন্য পেটেন্ট লাভ করেন।
  • ১৯৩৯: বার্লিনে হিটলার ও মুসোলিনি ‘প্যাক্ট অব স্টিল’ স্বাক্ষর করেন।
  • ১৯৪২: মেক্সিকো নাৎসি জার্মানি ও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
  • ১৯৫৭: দক্ষিণ আফ্রিকার সরকার বিশ্ববিদ্যালয়ে জাতিভেদ নীতির অনুমোদন দেয়।
  • ১৯৬৯: অ্যাপোলো ১০ মহাকাশযান চাঁদের ৮ মাইল দূরত্ব পর্যন্ত পৌঁছায়। এটি চাঁদে অবতরণের একটি মহড়া ছিল।
  • ১৯৭২: সিলোন সংবিধান রূপে শ্রীলঙ্কা প্রজাতন্ত্রে পরিণত হয়।

জন্ম

  • ১৮৫৯: আর্থার কোনান ডয়েল, ব্রিটিশ সাহিত্যিক।
  • ১৯০৭: লরেন্স অলিভিয়ে, ব্রিটিশ অভিনেতা, পরিচালক ও লেখক।
  • ১৯৪২: টেড কাজিনস্কি, মার্কিন অপরাধী।
  • ১৯৪৬: জর্জ বেস্ট, আয়ারল্যান্ডে জন্মগ্রহণকারী ফুটবল।
  • ১৯৮৭: নোভাক জকোভিচ, সার্বিয়ান টেনিস খেলোয়াড়।

মৃত্যু

  • ১৮৮৫: ভিক্টর হুগো, ফরাসি সাহিত্য।
  • ১৯৭২: সিসিল ডে-লুইস, বৃটিশ কবি ও পোয়েট লরিয়েট।