আজ ১৯ মে। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাবলি, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনাবলি:
- ৭১৫: সেন্ট গ্রেগরি দ্বিতীয় পোপ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৫৩৫: ফরাসি অভিযাত্রী জ্যাক কার্টিয়ার তার দ্বিতীয় অভিযানে নিউফাউন্ডল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেন।
- ১৫৩৬: অ্যান বোলিন রাষ্ট্রদ্রোহীতাসহ বিভিন্ন অভিযোগে লন্ডনের টাওয়ারে শিরশ্ছেদ হন।
- ১৫৬৮: স্কটল্যান্ডের রানি মেরি, ইংল্যান্ডের রানি এলিজাবেথ প্রথমের আদেশে গ্রেফতার হন।
- ১৬৪৯: ইংল্যান্ডকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়, যা পরবর্তী ১১ বছর স্থায়ী ছিল।
- ১৮৮৪: যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বারাবুতে রিংলিং ভাইয়েরা একটি ছোট সার্কাস শুরু করেন। এটি পরে রিংলিং ব্রাদার্স অ্যান্ড বার্নাম অ্যান্ড বেইলি সার্কাস নামে পরিচিতি পায় ও যুক্তরাষ্ট্রের প্রধান সার্কাসে পরিণত হয়।
- ১৯১৯: মোস্তফা কামাল আতাতুর্ক সামসুনে অবতরণ করেন, যা তুর্কি স্বাধীনতা যুদ্ধের সূচনা করে।
- ১৯৩০: দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ নারীরা ভোটাধিকার লাভ করেন।
- ১৯৬৭: সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র মহাকাশে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুমোদন করে।
- ১৯৭৪: ভ্যালেরি জিসকার দ' এস্তাঁ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৯৪: জ্যাকলিন কেনেডি ওনাসিস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
জন্ম:
- ১৯২৫: পল পট, কম্বোডিয়ার রাজনৈতিক নেতা।
- ১৯২৫: ম্যালকম এক্স, আমেরিকান মুসলিম নেতা।
- ১৯৭৬: কেভিন গার্নেট, আমেরিকান বাস্কেটবল খেলোয়াড়।
- ১৯৯২: স্যাম স্মিথ, ব্রিটিশ গায়ক ও গীতিকার।
মৃত্যু:
- ১৮৯৮: উইলিয়াম ইউয়ার্ট গ্ল্যাডস্টোন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।
- ১৯৩৫: টি. ই. লরেন্স, ব্রিটিশ সেনা কর্মকর্তা ও লেখক।
- ১৯৬৯: কোলম্যান হকিন্স, আমেরিকান স্যাক্সোফোনবাদক।










