আজ ২৯ সেপ্টেম্বর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৬৫০ : হেনরি রবিনসন প্রথম যুক্তরাজ্যে বিবাহ ব্যুরো চালু করেন।
১৮২৯ : লন্ডনের রাস্তায় প্রথম মেট্রোপলিটন পুলিশ মোতায়েন করা হয়।
১৮৮৫ : ব্ল্যাকপুলে বিশ্বের প্রথম গণপরিচালিত বৈদ্যুতিক ট্রাম চালু হয়।
১৯১১ : ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯১৬ : জন ডি রকফেলার বিশ্বের প্রথম কোটিপতি হন।
১৯২৩ : ফিলিস্তিনে ইহুদি বসতি স্থাপনের জন্য ব্রিটিশ ম্যান্ডেট কার্যকর হয়।
১৯৪৩ : ইতালি ও যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।
১৯৫০ : নিউইয়র্কে বেল ল্যাবরেটরি প্রথম টেলিফোন উত্তরযন্ত্র তৈরি করে।
১৯৫৭ : সোভিয়েত ইউনিয়নের মায়াক পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে বিশাল এলাকা তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়।
১৯৬৬ : বেচুয়ানাল্যান্ড স্বাধীনতা লাভ করে ও এর নতুন নাম হয় বতসোয়ানা।
১৯৭৭ : মুষ্টিযুদ্ধে মুহাম্মদ আলী ১৫ রাউন্ডে আর্নি শেভার্সকে হারিয়ে হেভিওয়েট খেতাব জয় করেন।
১৯৮৮ : মার্কিন অ্যাথলেট ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার সিউল অলিম্পিকে ২০০ মিটার দৌড়ে বিশ্বরেকর্ড গড়েন।
জন্ম
১৫৪৭ : মিগেল দে সের্ভান্তেস, স্প্যানীয় ঔপন্যাসিক।
১৭৫৮ : হোরাশিও নেলসন, ব্রিটিশ নৌসেনা প্রধান।
১৯০১ : এঞ্জেলিকো ফার্মি, ইতালীয়–আমেরিকান পারমাণবিক বিজ্ঞানী।
১৯৩৬ : সিলভিও বেরলুসকোনি, ইতালির সাবেক প্রধানমন্ত্রী।
১৯৮৮ : কেভিন ডুরান্ট, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
মৃত্যু
১৯০২ : এমিল জোলা, ফরাসি ঔপন্যাসিক।
১৯৭৩ : ডব্লিউ এইচ অডেন, কবি।
১৯৮১ : বিল শ্যাঙ্কলি, কিংবদন্তি ফুটবল ম্যানেজার।
১৯৯৭ : রয় লিচেনস্টেইন, মার্কিন চিত্রশিল্পী।










