আজ ২৫ সেপ্টেম্বর। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১০৬৬ : ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হ্যারল্ড নরওয়েজীয় আক্রমণকারী ও তার নিজের ভাই টোস্টিগকে স্ট্যামফোর্ড ব্রিজ যুদ্ধে পরাজিত ও হত্যা করেন।
১৫১৩ : স্পেনের অভিযাত্রী ভাস্কো নুনিয়েজ ডি বালবোয়া পানামা ইস্তমাস অতিক্রম করে প্রথম ইউরোপীয় হিসেবে প্রশান্ত মহাসাগর দেখতে পান।
১৭৮৯ : মার্কিন কংগ্রেসে বিল অব রাইটস প্রস্তাবিট হয়।
১৮২০ : ফরাসি পদার্থবিজ্ঞানী ফ্রঁসোয়া আরাগো তড়িৎচুম্বকত্ব আবিষ্কার করেন।
১৮৭৮ : ব্রিটিশ চিকিৎসক চার্লস প্রথম ড্রাইসডেল ধূমপানের ক্ষতির বিষয়ে প্রকাশ্যে সতর্ক করেন।
১৯৩৯ : দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বিমান বাহিনী ওয়ারশতে অগ্নিবোমা হামলা চালায়।
১৯৫০ : জাতিসংঘ বাহিনী দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের নিয়ন্ত্রণ নেয়।
১৯৫৭ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আইজেনহাওয়ারের নির্দেশে ১ হাজার প্যারাট্রুপার লিটল রক স্কুলে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের প্রবেশে সহায়তা করে।
১৯৭৪ : বিজ্ঞানীরা প্রথম রিপোর্ট করেন যে অ্যারোসল স্প্রে থেকে নির্গত ফ্রিয়ন গ্যাস ওজন স্তরকে ধ্বংস করছে।
১৯৯৬ : তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে পৌঁছে যায়।
জন্ম
১৯০৬ : দিমিত্রি শোস্তাকোভিচ, রুশ সুরকার।
১৯৪৪ : মাইকেল ডগলাস, মার্কিন অভিনেতা ও প্রযোজক।
১৯৬৫ : স্কটি পিপেন, মার্কিন বাস্কেটবল খেলোয়াড়।
১৯৬৮ : উইল স্মিথ, মার্কিন অভিনেতা ও সংগীতশিল্পী।
১৯৬৯ : ক্যাথরিন জেটা-জোন্স, ওয়েলশ অভিনেত্রী।
মৃত্যু
১৯৮০ : জন বনহাম, লেড জেপেলিন ব্যান্ডের ড্রামার।










