আজ ২৪ আগস্ট। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। একইসঙ্গে এই দিনে বিশ্বজুড়ে রাজনীতি, সংস্কৃতি, বিজ্ঞান ও ক্রীড়াক্ষেত্রে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা
৪১০ : ভিসিগথ রাজা আলারিক প্রথম রোম দখল করেন।
১৪৫৬ : গুটেনবার্গ বাইবেলের মুদ্রণ কাজ শেষ হয়।
১৫৭২ : ফ্রান্সের প্যারিসে ক্যাথলিকদের হাতে হাজার হাজার প্রোটেস্ট্যান্টের গণহত্যা শুরু হয়। এটি সেন্ট বার্থোলোমিউ’স ডে ম্যাসাকার নামে পরিচিত।
১৬০৮ : ভারতের সুরাটে প্রথম ইংরেজ নৌবহর অবতরণ করে।
১৮১৪ : ব্রিটিশ বাহিনী ওয়াশিংটন ডিসি দখল করে ও বহু স্থাপনা ধ্বংস করে।
১৮৯১ : টমাস এডিসন চলচ্চিত্র ক্যামেরার পেটেন্ট নেন।
১৯১১ : মানুয়েল দ’আরিয়াগা পর্তুগালের প্রথম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।
১৯৩২ : আমেলিয়া ইয়ারহার্ট প্রথম নারী হিসেবে নিরবচ্ছিন্ন ট্রান্সকন্টিনেন্টাল বিমানযাত্রা সম্পন্ন করেন।
১৯৩৯ : জার্মানি ও রাশিয়া ১০ বছরের জন্য অ-আক্রমণ চুক্তি স্বাক্ষর করে।
১৯৪৯ : উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) কার্যকর হয়।
১৯৬১: দক্ষিণ আফ্রিকার নাৎসি আন্দোলনের সাবেক নেতা জোহানেস ফস্টার দেশটির বিচারমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

১৯৬৬ : সোভিয়েত ইউনিয়ন চাঁদে গবেষণা উপগ্রহ লুনা-১১ পাঠায়।
১৯৯১ : মিখাইল গর্বাচেভ সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেন এবং ইউক্রেনের স্বাধীনতা ঘোষণা করে।

জন্ম

১৯৪৭ : পাওলো কোয়েলহো, ব্রাজিলীয় লেখক।
১৯৪৫ : ভিন্স ম্যাকমোহন, মার্কিন ব্যবসায়ী।
১৯৫৫ : মাইক হাকাবি, মার্কিন রাজনীতিক।
১৯৫৭ : স্টিফেন ফ্রাই, ব্রিটিশ অভিনেতা, লেখক ও পরিচালক।
১৯৭৩ : ডেভ শ্যাপেল, মার্কিন কৌতুকাভিনেতা ও অভিনেতা।

মৃত্যু

১৯৮০ : ইয়ুথা জয়েস, ব্রিটিশ অভিনেত্রী।
১৯৮৫ : লাসলো বিইরো, বলপেনের আবিষ্কারক।