আজ ২৪ মে। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্বখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা

  • ১১৫৩: চতুর্থ ম্যালকম স্কটল্যান্ডের রাজা হন।
  • ১২১৮: পঞ্চম ক্রুসেড একর থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করে।
  • ১৬৬৯: ইংল্যান্ডের পার্লামেন্ট প্রোটেস্ট্যান্টদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে।
  • ১৭৩৮: জন ওয়েসলি ধর্মান্তরিত হন, যা মেথোডিস্ট আন্দোলনের সূচনা করে।
  • ১৮০৯: ফরাসি যুদ্ধবন্দীদের রাখার জন্য ডার্টমুর কারাগার খোলা হয়।
  • ১৮৪৪: স্যামুয়েল মোর্স বিশ্বের প্রথম টেলিগ্রাফ বার্তা ‘হোয়াট হ্যাথা গড রট’ পাঠান।
  • ১৮৬২: টেমস নদীর ওপর ওয়েস্টমিনস্টার ব্রিজ খোলা হয়।
  • ১৮৭৩: রাণী ভিক্টোরিয়ার ৫৪তম জন্মদিনে আলেকজান্দ্রা প্যালেস খোলা হয়।
  • ১৮৮৩: নিউইয়র্ক সিটিতে অবস্থিত বিখ্যাত ব্রুকলিন ব্রিজ উদ্বোধন করা হয়। সিভিল ইঞ্জিনিয়ার জন অগাস্টাস রোবলিং এই সেতুটি ডিজাইন করেছিলেন। এটি ম্যানহাটান দ্বীপ থেকে ইস্ট রিভারের ওপর দিয়ে ব্রুকলিন পর্যন্ত বিস্তৃত।
  • ১৮৯৫: হেনরি আরভিং প্রথম অভিনেতা হিসেবে 'নাইটহুড' লাভ করেন।
  • ১৯১৬: ব্রিটেনে বাধ্যতামূলক সামরিক সেবা শুরু হয়।
  • ১৯৩০: অ্যামি জনসন ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত এককভাবে বিমান উড্ডয়নকারী প্রথম নারী হন।
  • ১৯৪১: জার্মান যুদ্ধজাহাজ বিসমার্ক ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস হুডকে ডুবিয়ে দেয়। এতে ১ হাজার ৪১৬ জন নিহত হন ও তিনজন বেঁচে যান।
  • ১৯৫৬: সুইজারল্যান্ডের লুগানো শহরে প্রথম ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
  • ১৯৭৬: মোহাম্মদ আলী পঞ্চম রাউন্ডে ব্রিটেনের রিচার্ড ডানকে হারিয়ে হেভিওয়েট শিরোপা জয় করেন।
  • ১৯৮৬: মার্গারেট থ্যাচার ইসরায়েল সফর করা প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী হন।
  • ১৯৯৩: দীর্ঘ ৩০ বছরের গৃহযুদ্ধ শেষে ইরিত্রিয়া ইথিওপিয়া থেকে স্বাধীনতা লাভ করে।
  • ২০০০: ইসরায়েলি সেনারা ২২ বছর পর দক্ষিণ লেবানন থেকে পিছু হটে। একই দিনে রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে।
  • ২০০১: জেরুজালেমে এক বিয়ের অনুষ্ঠানে ভবন ধসে ২৩ জন নিহত ও শতাধিক আহত হন। একই দিনে ১৫ বছর বয়সী শেরপা টেম্বা ছেরি এভারেস্টের চূড়ায় ওঠেন। তিনিই তখন সবচেয়ে কমবয়সী আরোহী।

জন্ম

  • ১৮১৯: রানী ভিক্টোরিয়া, যুক্তরাজ্যের রানি।
  • ১৯০৮: স্যাম জিয়াঙ্কানা, মার্কিন গ্যাংস্টার।
  • ১৯৪১: বব ডিলান, মার্কিন সংগীতশিল্পী।
  • ১৯৪৯: জিম ব্রডবেন্ট, ব্রিটিশ অভিনেতা।
  • ১৯৬৬: এরিক ক্যান্টোনা, ফরাসি ফুটবলার।

মৃত্যু

  • ১৫৪৩: নিকোলাস কোপার্নিকাস, জ্যোতির্বিজ্ঞানী।
  • ১৯৭৪: ডিউক এলিংটন, মার্কিন সংগীত পরিচালক।
  • ১৯৯৫: হ্যারল্ড উইলসন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।