আজ ১০ মে। ইতিহাসের পাতায় এ দিনে ঘটেছে বহু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিরা, বিদায়ও নিয়েছেন অনেকে। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো।

উল্লেখযোগ্য ঘটনা

  • ১৭৭৪ : ফ্রান্সের রাজা লুই পঞ্চদশের মৃত্যুর পর লুই ষোড়শ সিংহাসনে আরোহণ করেন।
  • ১৭৯৬ : নেপোলিয়ন বোনাপার্ট লোডি ব্রিজের যুদ্ধে অস্ট্রিয়ান বাহিনীকে পরাজিত করেন।
  • ১৮৫৭ : ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে ভারতে সিপাহি বিদ্রোহ শুরু হয়।
  • ১৮৬৯ : যুক্তরাষ্ট্রের প্রথম ট্রান্সকন্টিনেন্টাল রেলপথ সম্পন্ন হয়।
  • ১৯০৬ : রাশিয়ার প্রথম পার্লামেন্ট ‘ডুমা’ অনুষ্ঠিত হয়।
  • ১৯৪০ : উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী নিযুক্ত হন। একই দিনে বেলজিয়াম, হল্যান্ড ও লুক্সেমবার্গ আক্রমণ করে জার্মানি।
  • ১৯৪৫ : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী জাপানিদের কাছ থেকে রেঙ্গুন (বর্তমান ইয়াঙ্গুন) দখল করে।
  • ১৯৯৪ : নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

জন্ম

  • ১৮৯৯ : ফ্রেড অ্যাস্টেয়ার, মার্কিন নৃত্যশিল্পী ও গায়ক।
  • ১৯৪৬ : ডোনোভান, স্কটিশ গায়ক-গীতিকার।
  • ১৯৬০ : বোনো (পল ডেভিড হিউসন), আইরিশ গায়ক ও ইউটু ব্যান্ডের প্রধান।
  • ১৯৬৫ : লিন্ডা ইভানজেলিস্টা, কানাডিয়ান ফ্যাশন মডেল।

মৃত্যু

  • ১৯০৪ : হেনরি মর্টন স্ট্যানলি, ব্রিটিশ সাংবাদিক ও অভিযাত্রী।
  • ১৯৭৭ : জোয়ান ক্রফোর্ড, মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী।
  • ১৯৯৯ : ডার্ক বোগার্ড, ব্রিটিশ অভিনেতা ও লেখক।