আজ ৪ জানুয়ারি। ১৯৪৮ সালের আজকের দিনে সাবেক বার্মা, বর্তমান মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে। দেশটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল ১৮২৪ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত টানা ১২৪ বছর। তবে মাঝে তিন বছর ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বার্মা জাপানিদের দখলে ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজকের দিনে বার্মায় জাপানিদের কাছে আত্মসমর্পণ করেছিল ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি। এছাড়া বুর্জ খলিফার উদ্বোধন, আইজ্যাক নিউটনের জন্ম ও টি এস এলিয়টের মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দিনটিকে আরো তাৎপর্যপূর্ণ করেছে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু

উল্লেখযোগ্য ঘটনা

১৭৭৮ : ব্রিটিশ বাহিনী যুক্তরাষ্ট্রের সাভানাহ শহর দখল করে।

১৮১৩ : যুদ্ধের সময় ব্রিটিশ বাহিনী নিউইয়র্কের বাফেলো শহর পুড়িয়ে দেয়।

১৮৪৫ : টেক্সাস যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়।

১৮৭৭ - বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কার করেছিলেন।

১৯৯৯ - ইউরোপীয় ইউনিয়নের পুঁজি বাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আর্বিভাব ঘটে।

২০০৪ - মঙ্গল গ্রহে নাসা প্রেরিত স্পিরিটের অবতরণ।

২০০৭ : প্রথম নারী হিসেবে মার্কিন হাউস অফ রেপ্রেজেন্টেটিভসের স্পিকার নির্বাচিত হন ন্যান্সি পেলোসি।

২০১০ : সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, বুর্জ খলিফা আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয়।

২০২১ : গুগলের কয়েকশ কর্মী গুগল প্লেক্সে একটি ট্রেড ইউনিয়ন গঠন করেন, যা প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে বিরল।

জন্ম

১৬৪৩ : আইজ্যাক নিউটন, ইংরেজ পদার্থবিদ ও গণিতজ্ঞ।

১৭৮৫ : জ্যাকব লুডউইগ কার্ল গ্রিম, জার্মান লেখক ও লোককথা গবেষক।

১৮০৯ : লুই ব্রেইল, ফরাসি শিক্ষক, ব্রেইল লিপি আবিষ্কারক।

১৯৩০ : ডন শুলা, আমেরিকান কোচ।

১৯৩৫ : ফ্লয়েড প্যাটারসন, আমেরিকান বক্সার।

১৯৪২ : জন ম্যাকলাফলিন, ব্রিটিশ সঙ্গীতজ্ঞ।

মৃত্যু

১৭৯৫ : জোসায়া ওয়েজউড, মৃৎশিল্প নকশাবিদ।

১৯৪৬ : উইলিয়াম জয়স, নাৎসি প্রচারক।

১৯৬০ : আলবেয়ার ক্যামু, ফরাসী সাহিত্যিক।

১৯৬৫ : টি.এস. এলিয়ট, ব্রিটিশ কবি ও সাহিত্য সমালোচক।