ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তিনজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে রাজ্য সরকার। কর্তব্যে গাফিলতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে স্বাক্ষরিত একটি সাসপেনশন অর্ডারে এ তথ্য বলা হয়েছে। খবর বিবিসি।
বরখাস্তকৃতরা হলেন– দিলু জামাতিয়া, দেবব্রত সিনহা ও জয়নাল হোসেন।
কেন্দ্রীয় সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৬৫ অনুযায়ী তাদেরকে গতকাল সোমবার বিকাল থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যেহেতু এই পুরো ঘটনাটি এখনও তদন্তাধীন, তাই সাসপেনশনের এই সময়ে ওই পুলিশ সদস্যরা সরকারি চাকরির নিয়ম অনুযায়ী ভাতা পাবেন।










