বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত কোনো মন্তব্য করেনি। খবর এএনআই।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক প্রশ্নের উত্তরে বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আমরা বাংলাদেশের অনুরোধ পেয়েছি। এর বাইরে কিছু বলার নেই।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা গত বছরের ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি সে দেশেই অবস্থান করছেন।