টেক জায়ান্ট অ্যাপল সম্প্রতি নতুন আইফোন সিক্সটিন সিরিজ ঘোষণা করেছে। বর্তমানে ৫৮টিরও বেশি দেশে ডিভাইসগুলোর প্রি-অর্ডার বা ক্রয়াদেশ নেয়া শুরু করছে কোম্পানিটি। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত ও জাপান। এ নতুন সিরিজে চারটি মডেল রয়েছে, আইফোন সিক্সটিন, আইফোন সিক্সটিন প্লাস, আইফোন সিক্সটিন প্রো ও আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স। অ্যাপল জানিয়েছে, তাদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এগুলো প্রি-বুক করা যাবে এবং ২০ সেপ্টেম্বর থেকে আইফোন সিক্সটিন বিক্রি শুরু হবে। খবর গিজচায়না