কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি (এআই) বিকাশে ক্লাউড কম্পিউটিং অবকাঠামো উন্নয়নে ২০২৭ সালের মধ্যে জাপানে ১ হাজার ৫০০ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস)। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রমবর্ধমান গ্রাহক চাহিদা মেটাতে জাপানের টোকিও ও ওসাকা শহরে নতুন ফ্যাসিলিটি ইউনিট চালু করছে। অ্যামাজন ওয়েব সার্ভিসেস ২০১১-২২ সাল পর্যন্ত জাপানে ক্লাউড ক্যাপাসিটি বাড়াতে ১ দশমিক ৫১ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে। আসাহি গ্রুপ, মারুবেনি ও নোমুরা হোল্ডিংসের মতো জাপানি করপোরেট গ্রাহককে জেনারেটিভ এআই পরিষেবা দিয়ে আসছে অ্যামাজনের এ প্রতিষ্ঠানটি। রয়টার্স