এক্সএআইয়ের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেল গ্রোক ৪ উন্মোচন করেছেন ইলোন মাস্ক। গত সপ্তাহে এক লাইভস্ট্রিম ইভেন্টে তিনি একে এখন পর্যন্ত এক্সএআইয়ের সবচেয়ে শক্তিশালী মডেল বলে উল্লেখ করেন। মাস্ক বলেন, ‘প্রযুক্তিটি পিএইচডি পর্যায়ের বুদ্ধিমত্তাসম্পন্ন এবং প্রায় সব বিষয়ের স্নাতকোত্তর শিক্ষার্থীদের চেয়েও স্মার্ট।’ তিনি দাবি করেন, গ্রোক ৪ এমন সব জটিল বাস্তব প্রকৌশল বিষয় সমস্যা সমাধান করতে পারে, যেগুলোর উত্তর বই বা ইন্টারনেটেও পাওয়া যায় না। খবর ইন্ডিয়া টুডে
বই ও ইন্টারনেটে না থাকা প্রশ্নেরও উত্তর দিতে পারে গ্রোক ৪: ইলোন মাস্ক
এক্সএআইয়ের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ল্যাঙ্গুয়েজ মডেল গ্রোক ৪ উন্মোচন করেছেন ইলোন মাস্ক।










