শ্রীলংকার ছুড়ে দেয়া ৩২৬ রান তুলে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শনিবার কামিন্দু মেন্ডিসের সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে শ্রীলংকা তোলে ৩২৫ রান। জবাবে প্রথম চার ওভারের মধ্যে দুই উইকেট হারালেও ৯ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

ওয়ানডে ফাইনালে সর্বোচ্চ রান তাড়ার জয়ের যৌথ রেকর্ড এটি। ২০২২ সালে লর্ডসে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডের ৩২৫ রান টপকে জিতে রেকর্ডটি গড়েছিল ভারত। ২০০৮ সালে মিরপুরে কিটপ্লাই কাপের ফাইনালে ভারতকে হারানোর পর এই প্রথম কোনো ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল পাকিস্তান।

pcb

বামহাতি হার্ডহিটার ফখর জামান ৯৯ বলে ১২৭ রান করেন ১১ বাউন্ডারি ও ৬ ছক্কায়। এছাড়া, সাদ বাইগ ৭৫ বলে ৭৪ ও আরফাত মিনহাস ৩১ বলে ৬১ রান করেন। এর আগে কামিন্দু মেন্ডিস ১২৮ বলে ১৩১ রান করেছিলেন ১২ বাউন্ডারি ও ২ ছক্কায়। পরে ফখর জামানের বীরত্বের কাছে বিফলেই যায় কামিন্দুর সেঞ্চুরি।

ত্রিদেশীয় সিরিজের আরেক দল ইংল্যান্ড। ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান ও শ্রীলংকা।