সর্বকালের সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমা এখন ‘জেলার টু’। মুক্তির দুই সপ্তাহ পর আয় কিছুটা কমছে সিনেমাটির। মুক্তির তৃতীয় বৃহস্পতিবার ছবিটি আয় করেছে প্রায় ৬ কোটি রুপি। শুক্রবার আরেকটু কমেছে, আয় হয়েছে সাড়ে ৫ কোটি রুপি। সব মিলিয়ে দুই সপ্তাহে ‘জেলার টু’র মোট বৈশ্বিক আয় ঠেকেছে ৭৭৬ কোটি ৯৫ লাখ রুপিতে। ভারতে ছবিটির মোট (কর প্রদান ব্যতীত) আয় ৫০৯ কোটি ৪৫ লাখ রুপি। আর দেশীয় বাজারে নিট (কর প্রদানের পর) আয় পৌঁছেছে ৪৩৫ কোটি ৪০ লাখ রুপিতে। মুক্তির ১৬তম দিনে মোট ৮ হাজার ৭৯টি প্রদর্শনীতে চলেছে ‘জেলার টু’। এর মধ্যে তামিল সংস্করণের ৩ হাজার ৭৯৬টি প্রদর্শনী থেকে আয় হয়েছে ৩ কোটি ৭৫ লাথ রুপি।