নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ডানহাতি পেস বোলার আকিব নবিকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করেছে বিসিসিআই। তিনি মূলত শেষ দুটি ম্যাচের জন্য দলে জায়গা পেয়েছিলেন। প্রসিদ্ধ কৃষ্ণ চোটে পড়ায় পুরো সিরিজের জন্যই ভারতের তারকাখচিত দলে ডাক পেয়েছেন নবি।

এর আগে ভারতের হয়ে মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নবি। গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলেন তিনি। ১০ ওভারের স্পেলে ৮৪ রান খরচ করে উইকেট পাননি। বর্তমানে ভারত ‘এ’ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে রয়েছেন নবি। সেখানে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম আন-অফিশিয়াল টেস্টে ছয় উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন। এবার জায়গা করে নিলেন পুরো ওয়ানডে সিরিজে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর, শেষ হবে ১৫ নভেম্বর। দুই টেস্টের সিরিজ শুরু হবে ১৯ নভেম্বর। ক্রিকইনফো