ডারবানে প্রথম টেস্ট হেরেও শেষ পর্যন্ত তিন ম্যাচের সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টেস্ট জিতে নেয় প্রোটিয়ারা। এরপর কেপটাউনে তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকরা ১৭৬ রানের জয় তুলে নেয়।

২৮৮ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়া ১১১ রানে গুটিয়ে যায়। রাবাদা দলীয় ২২ রানের মধ্যে ৩ উইকেট তুলে নেয়ার পর স্পিনার সাইমন হার্মার ৬ উইকেট নিয়ে গুঁড়িয়ে দেন অজি ব্যাটিং লাইনআপ। ৬২ রানে ৮ উইকেট পতনের পর নাথান লায়ন (৫৭ বলে ৩৩*) ও প্যাট কামিন্স (৯০ বলে ১১) জুটি বেঁধে ১৭.৩ ওভার ভুগিয়েছেন প্রোটিয়াদের। কামিন্সকে আউট করে এ জুটি ভাঙেন হার্মার (৬/১৬)। পরে জস হ্যাজেলউডকেও ফিরিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন। কাগিসো রাবাদা নেন ৩৯ রানে ৩ উইকেট।

গতকাল পঞ্চম দিন নাটকীয় প্রথম ওভারেই অস্ট্রেলিয়ার ম্যাট রেনশ ও মারনাস লাবুশেনকে আউট করেন রাবাদা। পরে ট্রাভিস হেডের মূল্যবান উইকেটও তিনি শিকার করেন। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের জয়ের ভিত গড়ে দেন তিনি এবং সাড়ে তিনশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। ডেল স্টেইন (৪৩৯), শন পোলক (৪২১) ও মাখায়া এনটিনির (৩৯০) পর দক্ষিণ আফ্রিকার চতুর্থ বোলার হিসেবে টেস্টে ৩৫০ উইকেট শিকারের কৃতিত্ব দেখান রাবাদা।