জাপান ও সিঙ্গাপুরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, যা চলতি বছরে তাদের শেষ মিশন। এ ম্যাচ দুটির জন্যও তরুণ খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। গত বিশ্বকাপে ব্যর্থ হওয়ার পর ভবিষ্যতের জন্য দল গড়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন ইতালিয়ান কোচ। সেই পরিকল্পনার অংশ হিসেবেই দলে বেশকিছু পরিবর্তন এনেছেন তিনি।
আগামী ১৪ নভেম্বর জাপান ও ১৭ নভেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিঙ্গাপুরের মাঠে। এজন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আনচেলত্তি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাঠে বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পর ব্রাজিল পরবর্তী বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু করে দিয়েছে। সেই সঙ্গে তাদের পরিকল্পনা রয়েছে পরবর্তী কোপা আমেরিকা আসর। আগামীর জন্য নতুন এক স্কোয়াড গড়ে তুলতে পুরনোদের বাদ দিয়ে তরুণদের ওপর আস্থা রাখার কথা একাধিকবার বলেছেন আনচেলত্তি।
সর্বশেষ তিনটি ম্যাচের জন্য ৯ জন নতুন মুখ নিয়ে দল গড়েন আনচেলত্তি। এবার তার স্কোয়াডে অলিম্পিকের আছেন ৯ জন ও ২৩ বছরের নিচে আছেন ১৫ জন।
দল ঘোষণার সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনায় স্থির থাকার ওপর জোর দিলেন আনচেলত্তি। তিনি বলেন, ‘২০২৭-এর আগে সঠিক একটা লক্ষ্য খুঁজে পেতে আমাদের কাজ অব্যাহত রাখতে হবে। আমার বিশ্বাস, ২০২৮-এর প্রথম প্রীতি ম্যাচের আগে, তখন বিশ্বকাপ বাছাইপর্বও শুরু হয়ে যাবে এবং কোপা আমেরিকা মাঠে গড়াবে, সবকিছুর জন্য আমাদের একটা গোছানো দল থাকবে। দল ঢেলে সাজানোর জন্য ২০২৭ সালকে আমাদের সর্বোচ্চ উপায়ে কাজে লাগাতে হবে।’
বিশ্বকাপের পর প্রথম পছন্দের গোলরক্ষক লিভারপুলের আলিসনকে আর দলে ডাকেননি আনচেলত্তি। ডান পাননি এদেরসনও। তবে আলিসনকে নিয়ে তিনি ইতিবাচক। তাকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে কোচ বলেন, ‘আলিসনকে যাচাই করার দরকার নেই আমাদের। তার সম্পর্কে আমরা ভালো করেই জানি। সে সেরা গোলরক্ষক। কোপা আমেরিকা শুরু হলে সে ডাক পাবে এবং অন্যদের জন্যও বিষয়টা একই। এখন সময় অন্যদের দেখার, দল পুনর্গঠন করা এবং তরুণ খেলোয়াড়দের তাদের সেরাটা দিতে সাহায্য করার।’
ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: বেন্তো, লুকাস পেরি ও পেদ্রো।
ডিফেন্ডার: আর্থার ডিয়াস, ডগলাস সান্তোস, কার্লোস অগাস্তো গাব্রিয়েল মাগালাইস, জাইর, জোনাথন জেসুস, ভ্যান্ডারসন, ভিতোর রেইস ও ওয়েজলি।
মিডফিল্ডার: আন্দ্রে, স্যান্টোস, ব্রুনো গিমারেস, দানিলো, গ্যাব্রিয়েল, হোয়াও গোমেজ ও মারলন গোমেজ।
ফরওয়ার্ড: আলিসন সান্তানা, আলান, এস্তেভাও, রাফিনিয়া, রায়ান, এন্দ্রিক ও ভিনিসিয়ুস জুনিয়র।










