দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু গতকাল বিকালে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘বর্তমান সরকারের সহযোগিতায় লালমনিরহাটে ক্রীড়া ক্ষেত্রে প্রাণের সঞ্চার হয়েছে। সরকারের সদিচ্ছা ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে দেশের বিভিন্ন স্থানে কোনো না কোনো ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।’ খেলোয়াড়দের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘খেলায় অংশগ্রহণের মাধ্যমে তোমাদের মধ্যে যে প্রতিভার বিকাশ হচ্ছে তা লেখাপড়ার পাশাপাশি ধরে রাখতে হবে।’