রাজধানীতে গতকাল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) চতুর্থ সমাবর্তনে পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেয়া হয়েছে। সমাবর্তন বক্তা ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. মাহবুবুল হক পাটোয়ারী। স্বাগত বক্তব্য দেন ইউআইটিএসের বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা ড. মোহাম্মদ ওমর ফারুক এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু হাসান ভূইয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন; ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন এবং পরিচালক আনোয়ারুল হক, মোহাম্মদ আলী হোসেন সোহাগ, আমির হোসেন সোহেল, জহিরুল ইসলাম রিংকু ও আক্তার পারভেজ হিরো। —বিজ্ঞপ্তি
ইউআইটিএসের চতুর্থ সমাবর্তন
সমাবর্তন বক্তা ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মো. মাহবুবুল হক পাটোয়ারী।










