অ্যাপলের নতুন হেডসেট ভিশন প্রোর জন্য প্রথম অ্যাপ চালু করল টিকটক। সম্প্রতি দেয়া এক ঘোষণায় এ কথা জানায় শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। টিকটকের ভিশন প্রো অ্যাপটিকে নতুন করে ডিজাইন করা হয়েছে। অ্যাপটি তৈরির সঙ্গে সম্পৃক্তদের বাহবাও দেন প্লাটফর্মটির প্রডাক্ট লিডার আহমাদ জাহরান। অন্যান্য কোম্পানি অ্যাপলের ভিশন প্রো প্লাটফর্ম ছেড়ে গেলেও তার দল পুরো টিকটক অ্যাপ রিডিজাইনের মাধ্যমে পরিবর্তন এনেছে। টেকটাইমস