একগুচ্ছ স্মার্ট ডিভাইসের ভেতর সংযোগ ঘটিয়ে স্বাচ্ছন্দ্য ও প্রডাক্টিভিটিতে নতুন মাত্রা যোগ করেছে প্রযুক্তি ব্র্যান্ড ওয়ানপ্লাস। কোম্পানিটি সম্প্রতি বাংলাদেশের বাজারে ওয়ানপ্লাস প্যাড টু, ওয়ানপ্লাস বাডস প্রো থ্রি ও ওয়ানপ্লাস ওয়াচ টু ডিভাইসগুলোর সমন্বয়ে একটি শক্তিশালী ইন্টারনেট অব থিংস (আইওটি) ইকোসিস্টেম লঞ্চ করেছে। এ ইকোসিস্টেম অত্যাধুনিক কিছু প্রযুক্তির সাহায্যে নিরবচ্ছিন্ন সমন্বয় ও সহজ কার্যকারিতা নিশ্চিত করছে।

কোম্পানিটি বলছে, ওয়ানপ্লাস ইকোসিস্টেমের মূল ভিত্তি হলো সব ডিভাইসকে একসঙ্গে কাজ করতে সহায়তা করে এমন একটি সমন্বিত নেটওয়ার্ক। এ নেটওয়ার্কের আওতায় ব্লুটুথ ইন্টিগ্রেশন, ওয়াই-ফাই ও ক্লাউড সিঙ্ক্রোনাইজেশনের মতো প্রযুক্তি রয়েছে। ওয়ানপ্লাস বাডস প্রো থ্রি এ ইকোসিস্টেমের অডিও শেয়ারিং ক্ষমতার একটি দারুণ উদাহরণ। মাল্টি-পয়েন্ট সংযোগের মাধ্যমে ইয়ারবাডটি একসঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত থাকতে পারে। ফলে ব্যবহারকারী প্যাড টু থেকে ওয়ানপ্লাস স্মার্টফোন বা ওয়ানপ্লাস ওয়াচ টুতে অডিও শেয়ারিং করতে পারে।

নোটিফিকেশন সিঙ্ক্রোনাইজেশন ওয়ানপ্লাস ওয়াচ টুর সংযোগের ক্ষেত্রেও দারুণ কাজ করে। এটি প্যাড টু বা ওয়ানপ্লাস স্মার্টফোন থেকে নোটিফিকেশন, কল অ্যালার্ট, এমনকি স্বাস্থ্য সম্পর্কিত ডাটাও নিতে পারে। এছাড়া এটি রিমোট কন্ট্রোল হিসেবে কাজ করে ব্যবহারকারীদের ডিভাইস স্পর্শ করা ছাড়াই মিডিয়া প্লেব্যাক বা কলের উত্তর দিতে সহায়ক। ওয়াচ টুয়ের সাহায্যে ইকোসিস্টেমের বাকি ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করার সক্ষমতা প্রতিদিনের কাজগুলোকে সহজ করে তোলে। এটি একই সঙ্গে প্রেজেন্টেশন, মিউজিক বা ভিডিও নিয়ন্ত্রণ করতে পারে।

ওয়ানপ্লাস বলছে, অ্যাডাপটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি), কন্টেক্সট-অ্যাওয়ার ফাংশনালিটি ও ব্যাটারি অপ্টিমাইজেশনের মতো কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ফিচার যুক্ত করা হয়েছে এ ইকোসিস্টেমে। ওয়ানপ্লাস বাডস প্রো থ্রি, প্যাড টুর সঙ্গে সংযুক্ত থাকার সময় এএনসির সাহায্যে বাইরের পরিবেশের আওয়াজ কমিয়ে ব্যবহারকারীর জন্য একটি নির্দিষ্ট সাউন্ড অভিজ্ঞতা তৈরি করে। ব্যাটারি অপ্টিমাইজেশন ডিভাইসগুলোর মধ্যে রিয়েল-টাইম যোগাযোগের মাধ্যমে শক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে।