রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাশিয়ার একটি হ্যাকিং গ্রুপ সম্প্রতি মাইক্রোসফটের করপোরেট ই-মেইল সিস্টেমে হামলা চালিয়েছে। সম্প্রতি কোম্পানি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। হ্যাকাররা মাইক্রোসফটের সিনিয়র নেতাসহ অল্পসংখ্যক করপোরেট ই-মেইল অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছিল। হ্যাকাররা পাসওয়ার্ড স্প্রে অ্যাটাক পদ্ধতি ব্যবহার করে সিস্টেমে অনুপ্রবেশ করে। মাইক্রোসফটের থ্রেট রিসার্চ টিম বর্তমানে মিডনাইট ব্লিজার্ড নামের এক গ্রুপের তদন্ত করছে। হ্যাকারদের মূল উদ্দেশ্য ছিল মাইক্রোসফটের পরিচালন সম্পর্কিত তথ্য সংগ্রহ করা। রয়টার্স
মাইক্রোসফটের ই-মেইল সিস্টেমে রুশ হ্যাকারদের হামলা
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাশিয়ার একটি হ্যাকিং গ্রুপ সম্প্রতি মাইক্রোসফটের করপোরেট ই-মেইল সিস্টেমে হামলা চালিয়েছে।










