সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স নতুন একটি ফিচার নিয়ে কাজ করার কথা জানিয়েছে। ফিচারটি ব্যবহারকারীকে অন্য কারো অ্যাকাউন্ট ব্লক করা ছাড়াই শুধু ডিরেক্ট মেসেজ (ডিএম) ব্লক করার সুযোগ দেবে। বর্তমানে প্লাটফর্মটিতে কাউকে ইনবক্স থেকে ব্লক করতে হলে তার অ্যাকাউন্টটি ব্লক করার প্রয়োজন হয়, ফলে ওই ব্যবহারকারীর পাবলিক পোস্টগুলোও আর দেখা যায় না। এক্স জানিয়েছে, নতুন ফিচারের মাধ্যমে দুটি আলাদা ব্লকিং অপশন থাকবে; একটি ডিরেক্ট মেসেজ নিয়ন্ত্রণে, আরেকটি পাবলিক পোস্টের সঙ্গে যোগাযোগ নিয়ন্ত্রণে। খবর টেকক্রাঞ্চ