এআইচালিত স্মার্ট চশমার সাহায্যে আবার নতুন কাজ পেয়েছেন দৃষ্টিশক্তি হারানো এক ব্যক্তি। যুক্তরাজ্যের সমারসেটে বসবাসকারী ৫৭ বছর বয়সী এন্ডি এভান্স সম্প্রতি এ দাবি করেন। তিনি একটি সুপারমার্কেটে কর্মরত ছিলেন, তবে দৃষ্টি হারানোর কারণে কাজ ছাড়তে বাধ্য হন। পরবর্তী সময় এ প্রতিবন্ধকতার কারণে কোথাও কাজ পাচ্ছিলেন না বলেও জানান তিনি। মেটার ডিজাইন করা রে-বেনের মতো চশমায় একটি ছোট ক্যামেরা এবং ভয়েস-অ্যাক্টিভেটেড এআই রয়েছে। প্রযুক্তিটি চারপাশের পরিবেশ বর্ণনা করে দৈনন্দিন কাজগুলোয় সাহায্য করে। এভান্স বলেন, ‘চশমাটিকে বললেই চারপাশে কী হচ্ছে তা বলতে পারে। এটি জীবন বদলে দেয়ার মতো প্রযুক্তি।’ খবর ইন্ডিয়া টুডে
মেটার এআই চশমা পরে কাজ করতে পারছেন দৃষ্টিহীনরা
এআইচালিত স্মার্ট চশমার সাহায্যে আবার নতুন কাজ পেয়েছেন দৃষ্টিশক্তি হারানো এক ব্যক্তি।










