অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা আইন কার্যকর ‘অত্যন্ত কঠিন’ হবে বলে মন্তব্য করেছে গুগল। আগামী ডিসেম্বরে দেশটি প্রথমবারের মতো এ নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে। তবে সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলক বয়স যাচাই নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা ও ব্যবহারগত তথ্যের মাধ্যমে বয়স অনুমান করতে বলা হয়েছে। পার্লামেন্টারি শুনানিতে ইউটিউবের সরকারবিষয়ক সিনিয়র ম্যানেজার রÅাচেল লর্ড বলেন, ‘এ আইন কার্যকর করা অত্যন্ত কঠিন হবে এবং এটি শিশুদের অনলাইনে নিরাপদ রাখার প্রতিশ্রুতিও পূরণ করবে না।’ খবর রয়টার্স
অস্ট্রেলিয়ার নতুন সামাজিক মাধ্যম আইন বাস্তবায়ন কঠিন: গুগল
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা আইন কার্যকর ‘অত্যন্ত কঠিন’ হবে বলে মন্তব্য করেছে গুগল।










