মেটা প্লাটফরমস ইনকরপোরেটেডের একটি সামাজিক যোগাযোগমাধ্যম হচ্ছে থ্রেডস। ১৩ মাস আগে যাত্রা করা মাধ্যমটির বর্তমান ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি। অল্পসময়ে এ অর্জনকে ‘মাইলফলক’ হিসেবে উল্লেখ করেছেন মেটার আরেক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি। থ্রেডসের এক পোস্টে মোসেরি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা থ্রেডসে ২০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করেছি। আশা করছি, মানুষকে একত্র করে অসাধারণ একটি সম্প্রদায় তৈরি করার ধারণাকে অনুপ্রাণিত করবে থ্রেডস।’ খবর টেকক্রাঞ্চ