শর্টসে ভিডিওতে মিউজিক ভিডিও যুক্ত করার রিমিক্স নামে ফিচার এনেছে ইউটিউব। এখন থেকে শর্টস কনটেন্ট নির্মাতারা ইউটিউবের অফিশিয়াল মিউজিক ভিডিওর লাইব্রেরি থেকে বিভিন্ন শিল্পীর মিউজিক ভিডিও, গানের ক্লিপ ও সাউন্ড এফেক্ট ব্যবহার করতে পারবে। ইউটিউব শর্টস রিমিক্সিংয়ের জন্য কোল্যাব, গ্রিন স্ক্রিন, কাট ও সাউন্ড নামের চারটি টুল পাবেন। এছাড়া ভিডিওর সঙ্গে প্রতিক্রিয়া রেকর্ড করে শর্টস বানাতে পারবেন ব্যবহারকারীরা। খবর টেকক্রাঞ্চ