চলতি বছরের শেষ দিকে স্টোরিজ রেকর্ডের সুবিধা আনবে টুইচ। প্যারিসে আয়োজিত টুইচকন ইভেন্টে এক ঘোষণায় অক্টোবরে এ মিডিয়া ফরম্যাট চালুর ঘোষণা দেয়া হয়। চালু হওয়ার পর টুইচের মোবাইল অ্যাপে নির্ধারিত পেজের জন্য স্টোরিজ অপশন চালু হয়ে যাবে। এছাড়া নির্মাতারা কারা স্টোরিজ দেখতে পারবে সেটিও ঠিক করতে পারবে। পাশাপাশি প্লাটফর্মটি ডিসকভারি ফিড চালুর কথাও জানিয়েছে। এটি অনুসরণকারী বাড়াতে নির্মাতাদের সহায়তা করবে। এনগ্যাজেট